Neem Powder rich in antibacterial, antifungal, and anti-inflammatory properties these helps reduce acne, control excess oil, soothe skin irritation, combat dandruff, strengthen hair roots, reduce hair fall, and promote healthier skin and hair naturally. Read more
প্রাচীনকাল
থেকেই নিমকে প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ ভেষজ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। Simply Pure BD-এর নিম গুড়া তৈরি করা হয় আমাদের
নিজস্ব উৎস থেকে সংগ্রহ করা তাজা দেশি নিমপাতা দিয়ে। এটি কোনো বাণিজ্যিকভাবে
চাষকৃত নিম নয়। স্বাস্থ্যসম্মত পরিবেশে ঘরোয়া পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়
যাতে নিমের প্রাকৃতিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের ব্রণ, দাগ, র্যাশ, চুলকানি ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। একইসঙ্গে এটি মাথার ত্বক পরিষ্কার রাখে, খুশকি কমায়, চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া হ্রাস করতে সহায়তা করে। ত্বক ও চুলের সার্বিক যত্নে নিম একটি প্রাকৃতিক ও নির্ভরযোগ্য উপাদান।
ত্বক ও চুলের যত্নে নিম গুড়ার উপকারিতা -
• ব্রণ ও পিম্পল কমাতে সাহায্য করে
• ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা নিয়ন্ত্রণ
করে
• র্যাশ, চুলকানি ও ত্বকের জ্বালাপোড়া কমায়
• ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সহায়তা
করে
• ত্বকের দাগ ও কালচে ভাব কমাতে সাহায্য
করে
• খুশকি নিয়ন্ত্রণে কার্যকর
• চুল পড়া কমাতে সহায়তা করে
• চুলের গোড়া মজবুত করে
• মাথার ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর
রাখে
• সম্পূর্ণ প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত
ব্যবহারবিধি
ত্বকের যত্নে: নিম পাউডারের সাথে পরিষ্কার পানি, গোলাপ জল, টক দই অথবা
মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে সমানভাবে লাগান। ১৫–২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে: নিম পাউডারের সাথে পানি, অ্যালোভেরা জেল অথবা আপনার পছন্দের অন্যান্য ভেষজ উপাদান মিশিয়ে পেস্ট তৈরি
করুন। মাথার ত্বক ও
চুলের গোড়ায় ভালোভাবে লাগান। ৩০–৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে
ধুয়ে ফেলুন।
সর্বোত্তম ফলাফলের জন্য সপ্তাহে ১–২
বার ব্যবহার করুন।
সংরক্ষণ নির্দেশনা: শীতল, শুকনো এবং আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন। পণ্যের
সতেজতা ও কার্যকারিতা বজায় রাখতে প্রতি মাসে একবার ১৫ মিনিটের জন্য রোদে রাখুন।
বিশেষ দ্রষ্টব্য: আমাদের পণ্যগুলো হাতে তৈরি এবং প্রাকৃতিক যা কোন ধরনের কেমিক্যাল
মুক্ত প্যাকেটজাত করা হয়। প্রাকৃতিক হওয়ার কারণে মাঝে মাঝে পণ্যের
রঙ, ঘ্রাণ বা টেক্সচারে সামান্য পরিবর্তন
দেখা দিতে পারে যা সম্পূর্ণ স্বাভাবিক।
প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ ভেষজ উপাদান নিমের বিশুদ্ধ গুণাগুণকে আপনার দৈনন্দিন ত্বক ও চুলের যত্নের অংশ করে তুলুন। Simply Pure BD-এর খাঁটি নিম পাউডার আপনাকে দেবে প্রাকৃতিকভাবে সুস্থ ত্বক, পরিষ্কার স্ক্যাল্প এবং মজবুত চুলের আত্মবিশ্বাস।
| Specifications | Descriptions |
|---|---|
| Product | Neem Powder |
| Product Category | Skin Care |
| Quantity | 100 gm |
Unlock 5% off your total purchase when you subscribe! Join Simply Pure BD for exclusive discounts and be the first to discover our pure, organic, and natural products.